তিন তালাকে এক তালাক নাকি তিন তালাক?
লুবাব হাসান সাফওয়ান কুরআন-সুন্নাহের অনুসারী দাবি করা কিছু লোক এই মতবাদ প্রচার করে বেড়ান যে ‘‘একসাথে তিন তালাক দিলে তিন তালাক পতিত হবে না, বরং এক তালাকই পতিত হবে।’’ তারা এ বিষয়ে সূরাহ আত- ত্বালাক এর প্রথম আয়াত দ্বারা দলীল পেশ করে, যেখানে বলা হয়েছে- ‘‘হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দিয়ো ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিস্কার করো না এবং তারাও যেন বের না হয়। যতক্ষণ না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর সীমালংঘন করে, সে নিজেরই অনিষ্ট করে। সে জানে না, হয়তো আল্লাহ এই তালাকের পর কোন নতুন উপায় করে দেবেন।’’ [সূরাহ আত-ত্বালাক্ব: ১] কিন্তু উপরিউক্ত আয়াত থেকে এ কথা কখনোই প্রমাণিত হয় না যে, তিন তালাক দিলে তিন তালাক পতিত হবে না বরং এক তালাকই পতিত হবে। বরং এই আয়াত থেকে এ কথাই প্রমাণিত হয় যে, একসাথে তিন তালাক দিলে তিন তালাকই হবে, এক তালাক নয়। ইন-শা-আল্লাহ আমরা চলমান প্রবন্ধে সে বিষয়টিই প্রমাণ করার চেষ্টা করব। একমাত্...